কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লেমশীখালী জাহালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই এলাকার মাহাবু রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত শাহরিয়ার বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।