জামালপুরের সরিষাবাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

সংগ্রহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ঝগড়া করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাফিজুর রহমান মুকুল (৬৫)  নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাফিজুর রহমান মুকুলের পরিবারের দাবি এটি একটি হত্যাকাণ্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিষাবাদুড়িয়া গ্রামে প্রতিবেশীদের সঙ্গে হাফিজুর রহমান মুকুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বিরোধপূর্ণ জমিতে থাকা সুপারি গাছ থেকে সুপারি পারছিল প্রতিবেশীরা। এতে বাধা দেয় হাফিজুর রহমান। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় হাফিজুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।