মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসন

মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসন

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত দিশারী স্কুলের ৫৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ দিশারী স্কুল প্রাঙ্গনে কম্বল বিতরণ উপস্থিত ছিলেন দিশারী উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, দিশারী উপদেষ্টা ও এনপিআই-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, দিশারী উপদেষ্টা ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিশারী উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এবং দিশারীর সহ-প্রতিষ্ঠাতা হাসান শিকদার।

এ ছাড়াও দিশারী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম তুষার, শিক্ষা সম্পাদক বুলবুল হোসেন, অর্থ সম্পাদক নুসরাত জাহান ইভা, প্রচার সম্পাদক শাহ সিকান্দার সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক রাসেল সরকার, দিশারীর শিক্ষক আতিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তীব্র শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিশারী পরিবার। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শিশুদের শীতের কষ্ট লাঘবের পাশাপাশি নিয়মিত পড়াশোনায় উৎসাহ জোগাবে।

দিশারী স্কুলের পক্ষ থেকে এই মানবিক সহায়তার জন্য মাননীয় জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।