বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইলে শোক সভা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইলে শোক সভা

সংগৃহীত ছবি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি কালিকচ্ছ বাজার কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানে আয়োজন করা হয়। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২ ইউনিয়ন) আসনের বিএনপি জোটের প্রার্থী মাওলানা মো. জুনায়েদ আল হাবিব। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক নেতা ও জেলা বিএনপির সদস্য স মো. আহসান উদ্দিন খান শিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মাহমুদ আলী, উপজেলা সহ-সভাপতি মো. আজমল হোসেন ছোট্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান পলাশ, জেলা জমিয়তের ইসলামের সাধারণত সম্পাদক ইয়াকুব ওসমানী, উপজেলা সাবেক ছাত্র নেতা আবুল কাশেম, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. মশিউর রহমান মাষ্টার প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে সরাইল উপজেলার বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচলানা করেন জুনায়েদ আল হাবিব।