রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ফাইল ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন রাঙামাটির বৃহত্তর মৎস্য ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি।

মঙ্গলবার দুপুর ১২টায় প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ নং আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

এ সময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা মৎস্য জীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচা, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম ও এম কামাল উদ্দীন আকাশ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনজাত অনুষ্ঠিত হয়।