৪৬তম বিসিএসে ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা পুনঃনির্ধারি

৪৬তম বিসিএসে ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা পুনঃনির্ধারি

ফাইল ছবি

 সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রার্থীদের নিজ নিজ আবেদনের প্রেক্ষিতে নেওয়া হয়েছে, জানানো হয়েছে কমিশনের এক বিজ্ঞপ্তিতে।

কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সূচি অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণার প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো:
১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে মোট ৪ হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল।

কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রস্তুতি এবং নির্ধারিত সময়সূচি সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করেছে।