রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি
রাজধানীর খিলক্ষেত নামাপাড়ায় ডেসকো অফিসের পাশে নির্মাণাধীন ৬ তলা ভবনের নবনির্মিত দেয়াল ভেঙে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম মো. মিরাজ (১৯)। তিনি ওই ভবনের রড মিস্ত্রির কাজ করতেন।
মিরাজ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ধলাপাড়া গ্রামের মতিজুল ইসলামের ছেলে।
মিরাজের ভাই মিলন জানান, গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।