স্বাস্থ্যসেবায় ৪০ বছরের পথচলা উদযাপন করল এরিস্টোফার্মা

স্বাস্থ্যসেবায় ৪০ বছরের পথচলা উদযাপন করল এরিস্টোফার্মা

সংগ্রহীত ছবি

দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এরিস্টোফার্মা লিমিটেড তাদের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করেছে। গত রবিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

১৯৮৬ সালে যাত্রা শুরু করা এরিস্টোফার্মা শুরু থেকেই সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারে কাজ করে আসছে। এবারের সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবায় তাদের ৪০তম বছরে পদার্পণ করল।

সম্মেলনটি ছিল পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনার জন্য আগামী বছরের কৌশলগত লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সভায় এরিস্টোফার্মার শক্তিশালী বাজার অবস্থান ধরে রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিশেষায়িত বিভাগগুলোর সম্প্রসারণের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা চাহিদা পূরণে নতুন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরিস্টোফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান বলেন, “আমরা আমাদের ৪০তম বছরে পদার্পণ করছি। মানবতার কল্যাণে উচ্চমানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার অপরিবর্তিত।

এই অর্জনের পেছনে আমাদের হাজারো কর্মীর নিরলস পরিশ্রম এবং চিকিৎসক সমাজের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতা রয়েছে। নতুন এই মাইলফলকে দাঁড়িয়ে আমরা আরো দৃঢ়ভাবে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ভূমিকা রাখতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ওষুধ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”

সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের ব্যক্তিগত ও দলগত সাফল্যকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিগত বছরে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিক্রয় প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়।

এতে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ও পেশাগত গর্বের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সাড়ে তিন হাজারের বেশি বিক্রয় প্রতিনিধি একযোগে এরিস্টোফার্মার মান, উদ্ভাবন ও রোগীকেন্দ্রিক সেবার ধারাবাহিকতা ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।