হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ৬

হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ৬

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মাহাফুজুর রহমান (১৯), রাকিব (১৮), মো. বাবুল হোসেন (৫৪), মো. রনি (৩৪), সুমন মিয়া (৪১) ও অনিক (২০)।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার হাতিরঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।