মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

প্রতিকি ছবি

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।