ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৯০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৯০ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৯০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (১৮ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ১০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ১৭টি ক্যাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮টি বাস, ৭৭টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৭১৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৩১টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ৪০৪টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি ক্যাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১৮টি গাড়ি ডাম্পিং ও ১৭২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।