ময়মনসিংহের ভালুকায় সিএনজিচাপায় কৃষক নিহত

ময়মনসিংহের ভালুকায় সিএনজিচাপায় কৃষক নিহত

প্রতিকী ছবি

ময়মনসিংহের ভালুকায় সিএনজিচাপায় মো. রিয়াজ উদ্দিন (৫৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রিয়াজ উদ্দিন টুংরাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। 

ভালুকা মডেল থানার এসআই সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক পার হচ্ছিলেন রিয়াজ উদ্দিন। এ সময় গফরগাঁওগামী একটি সিএনজি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

 

পরে, স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।