সিটি ব্যাংকে চাকরি, নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

সিটি ব্যাংকে চাকরি, নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

ফাইল ছবি

সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং বিভাগ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 
বিভাগ: ডিজিটাল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিংয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৬ মাসের লার্নিং অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন ৬৫,০০০ টাকা। 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, কর্মক্ষমতা বোনাস, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়:  ৩১ জানুয়ারি ২০২৬