গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

নিহত মতিয়ার রহমান ওই গ্রামের দছিজল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে নিজ বাড়ির নলকূপে হাত-মুখ ধোয়ার সময় মতিয়ার রহমান বিদ্যুতায়িত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।