সপ্তাহে অন্তত একদিন এই উপায়ে ঘর মুছুন
ছবি: সংগৃহীত
ঘর গোছানো, থালা-বাসন ধোয়া, রান্না করা— একা হাতে সব কাজ সামলানো কঠিন। বিশেষত নিয়মিত ঘরের মেঝে মোছা সম্ভব হয় না অনেক গৃহিণীর। আর মুছলেও মেঝে চকচক করে না। আসলে খালি পানি দিয়ে মুছলে মেঝের হাল ফিরে না। ঘর জীবাণুমুক্ত হয় না।
কিন্তু রোজ ধৈর্য ধরে মেঝে মোছা সম্ভব হয় না। সেক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন যত্ন নিয়ে ঘরের মেঝে মুছুন। এদিনে পানিতে মিশিয়ে নিন বিশেষ একটি উপাদান।
শুধু পানি দিয়ে মেঝে মোছা উচিত নয় কেন?
পানি দিয়ে মুছলে মেঝেতে জমে থাকা ধুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু জীবাণু থেকেই যায়। তাছাড়া মেঝেতে জমতে থাকা তেলচিটে ভাবও শুধু পানি দিয়ে পুরোপুরি পরিষ্কার হয় না। কোনো দাগছোপ থাকলে সেটাও শুধু পানি দিয়ে মুছলে ওঠে না। তাই সপ্তাহে একদিন বিশেষভাবে ঘর মোছা উচিত।
সপ্তাহ একদিন যে উপায়ে মেঝে মুছবেন
ধাপ ১:
প্রথমেই পানি দিয়ে মেঝে মোছার দরকার নেই। বরং ড্রাই স্ক্রাবিং করে নিন। মেঝের উপর লবণ এবং বেকিং সোডা ছড়িয়ে দিন। সমপরিমাণে লবণ এবং বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি ছড়িয়ে ব্রাশ দিয়ে মেঝে ঘষে নিন। এতে মেঝেতে জমে থাকা তেল-ময়লা, দাগছোপ সব পরিষ্কার হয়ে যাবে। তারপরে ঝাড়ু দিয়ে অতিরিক্ত লবণ আর বেকিং সোডা পরিষ্কার করে নিন।
ধাপ ২:
এবার পানি গরম করে তা দিয়ে ঘরের মেঝে মুছে নিন। গরম পানি ডিপ ক্লিনিংয়ে সাহায্য করে। প্রয়োজনে গরম পানির বালতিতে কয়েক ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে দিতে পারেন। এতে মেঝে একদম চকচক করবে। পাশাপাশি দূর হবে সব দাগ, ময়লা।