নরসিংদীর পাঁচ আসনে প্রতীক বরাদ্দ
ফাইল ছবি
নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করতে যাওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান সহ জেলার পাঁচটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকেরা।
এর আগে প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক। জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও প্রার্থিতা বাতিল ও প্রত্যাহার করায় বর্তমানে ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।