খাগড়াছড়িতে তিন স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়ছড়ি-২৯৮ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এ সময় খাগড়ছড়ি জেলার পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।
খাগড়ছড়ি-২৯৮ আসনে মোট ১১ জন বৈধ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৮ জন দলীয় প্রার্থী, তারা নিজ নিজ দলের প্রতীক পেয়েছেন। পাশাপাশি ৩ জন স্বতন্ত্র প্রার্থীকেও আলাদা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সমীরণ দেওয়ান পেয়েছেন ফুটবল প্রতীক, ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ঘোড়া প্রতীক এবং জিরোনা ত্রিপুরা পেয়েছেন কলসী প্রতীক।