মেহেরপুরে সংসদ নির্বাচন ও গণভোট প্রচারের রিকশার উদ্বোধন

মেহেরপুরে সংসদ নির্বাচন ও গণভোট প্রচারের রিকশার উদ্বোধন

সংগৃহীত ছবি

মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতন করতে ‘ভোটের রিকশা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ড. সৈয়দ এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের রিকশা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় প্রচারণা চালিয়ে ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করবে।