হ্যাঁ ভোট দিলে দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না: আদিলুর রহমান খান
সংগৃহীত
স্থানীয় সরকার, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ও শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেন ভবিষ্যতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে, আয়নাঘরের মতো নির্যাতন ব্যবস্থা তৈরি না হয়, বিডিআর ম্যাসাকার থেকে শুরু করে শাপলা চত্বরে গণহত্যা, শত শত মানুষকে গুম করা হয়েছিল।
বুধবার বিকালে মুন্সীগঞ্জ জেলা শহীদ মিনারে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের প্রচার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে গুলি করে হতা করা হয়েছিল। আমরা যদি ওই দিনগুলোতে ফিরে যেতে না চাই, অবশ্যই ১২ তারিখে বুকের মধ্যে লাল-সবুজের পতাকা ধারণ করে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে দেশে আর স্বৈরাচার ফিরে আসতে পারবে না। দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।