সাভারে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমির মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিএনপির সহ-পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এ সময় জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাত দখলকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।