জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

প্রতিকী ছবি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি দেশে সাধারণ ছুটি থাকবে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগেই ঘোষিত সাধারণ ছুটি পালন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা তিনদিনের ছুটি পাবেন। তিনি আরও জানান, আজকের কেবিনেট মিটিংয়ে ১৩টি এজেন্ডা আলোচনা করা হয়েছে এবং প্রায় তিন ঘণ্টা তা চলেছে।

শফিকুল আলম বলেন, মিটিংয়ে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সংশোধন, মানি লন্ডারিং প্রতিরোধ, হাউসবিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সংশোধন, জুয়া প্রতিরোধ, তথ্য অধিকার অধ্যাদেশ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খসড়া ও অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আইনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হবে।

প্রেস সচিব আরও বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। গত ১৬ বছরে দেশের অর্থের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এই আইন খুবই গুরুত্বপূর্ণ।”