মুন্সীগঞ্জে টি-টোয়েন্টি গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন

মুন্সীগঞ্জে টি-টোয়েন্টি গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে টি-টুয়েন্টি গোল্ড কাপ টুর্নামেন্ট-২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রিণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ও ইষ্টান ক্লাব ঢাকার টিমের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গ্রিণ ওয়েলফেয়ার সেন্টার ক্লাবের আয়োজনে সারাদেশের ৪৮ টি দল ১২টি গ্রুপে এ টুর্নামেন্ট অংশ গ্রহণ করবে। 

এ সময় গ্রিণ ওয়েল ফেয়ার সেন্টার ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান, উদ্বোধক হিসাবে আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসির প্যানেল আম্পায়ার গাজী সোহেল, বিসিবির লেভেল টু কোচ ইসমাইল হোসেন মিন্টু, কোচ রনি খান চিতা, প্রধান শিক্ষক জালাল উদ্দীন, আরিফ হেলাল সবুজ, নাজনীন চৌধুরী, আল হেলাল রয়েল, গিয়াস উদ্দিন গিয়াস, শিপন দেওয়ান, লেখক মাহবুব আলম জয়, মো: জাহাঙ্গীর আলম, মনির হোসেন সজিব প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন সব সময় খেলাধুলার পক্ষে। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য এমন টুর্নামেন্ট করা প্রয়োজন। ক্রিয়া আয়োজনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত প্রশাসন।