মাইজভাণ্ডারে প্রধান ওরস আজ
প্রতিকী ছবি
মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ প্রকাশ হযরত সাহেব কেবলার ১২০তম বার্ষিক ওরস শরিফ আজ শনিবার মাইজভাণ্ডার দরবারে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
ওরস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, মায়ানমার, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গতকাল শুক্রবার ভক্তরা মাইজভাণ্ডার দরবার শরিফে আসতে শুরু করেছেন। ভক্ত আশেকের পদচারণে মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরিফ। জিকির, মাইজভাণ্ডারী গান, মিলাদ মাহফিলের ধ্বনিতে মুখরিত হচ্ছে পুরো এলাকা।
ওরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ওরস শরিফ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম।