পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: পিসিবি চেয়ারম্যান

পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: পিসিবি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। আজ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। 

পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। পাকিস্তানের গণমাধ্যমের একাধিক প্রতিবেদন জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে।

এবার সেই খবরে আরও মাত্রা বাড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি চেয়ারম্যান আজ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা এই সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

আজ লাহোরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। এছাড়াও মহসিন নাকভি আরও বলেন, পাকিস্তানের সরকার নির্দেশ না দিলে বিশ্বকাপে যাবে না বাবর আজমরা।