হাদিস পড়লে কি প্রতি অক্ষরে সওয়াব হয়?
প্রতিকী ছবি
প্রশ্ন : আলেমদের মুখে শুনেছি, পবিত্র কোরআনের এক হরফ পড়লে ১০ নেকি পাওয়া যায়। অনুরূপভাবে হাদিস পড়লেও সেই পরিমাণ নেকি পাওয়া যায়?
-মমিনুল ইসলাম, গুলশান
উত্তর : কোরআন পড়লে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যায়, এ কথা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু হাদিস পড়লে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যাবে, এ কথা কোথাও উল্লেখ নেই। তবে হাদিস পড়ার দ্বারা ওই সওয়াব না পাওয়া গেলেও রাসুল (সা.)-এর পবিত্র মুখ থেকে উচ্চারিত ভাষা হওয়ায় বরকত অবশ্যই পাবে।
(তিরমিজি, হাদিস : ২৯১০, ২৬৫৭, মিরকাতুল মাফাতিহ : ১/৪৮৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১৫০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।