সিরাজদিখানে ভোটগ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভোটগ্রহণকারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
প্রশিক্ষণে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রের নিরপেক্ষ পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নির্বাচনী মালামাল সংগ্রহ থেকে শুরু করে ভোটগ্রহণ চলাকালীন ও ভোটগ্রহণ-পরবর্তী করণীয়, সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুষ্ঠু সমন্বয় বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সম্মানিত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, জেলা নির্বাচন অফিসার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল), অফিসার ইনচার্জ (ওসি) সিরাজদিখানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।