লৌহজংয়ে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কলমা বাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম. এ. মালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. শুভ আহমেদ।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কে. এম. রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।