বিজয়নগরে ওলামা-মাশায়েখদের সাথে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী শ্যামল

বিজয়নগরে ওলামা-মাশায়েখদের সাথে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী শ্যামল

সংগৃহীত ছবি

নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

তিনি গত রবিবার রাতে জেলার বিজয়নগর উপজেলায় ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করেন। 

বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়ে মরিয়ম কিন্ডার গার্ডেন মাঠে বিজয়নগর উপজেলা ওলামা দল আহ্বায়ক মাওলানা এনামুল হক সুমন মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী ইয়াহইয়া মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ভূইয়া, সদর উপজেলা সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন সদস্য ও সদস্য সচিব হাফেজ সৈয়দ কাশেম প্রমুখ।

মতবিনিময় সভায় বিজয়নগর উপজেলার শীর্ষ স্থানীয় ওলামা মাশায়েখ, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জেন ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।