কুড়িগ্রামে পৃথক ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু, আটক ৫

কুড়িগ্রামে পৃথক ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু, আটক ৫

প্রতিকি ছবি

কুড়িগ্রামের রাজারহাট ও নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি ঘটনায় জ‌মিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপ‌ক্ষের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যুের ঘটনা ঘটেছে। মৃতরা হলেন- মধু চন্দ্র শীল (৬২) এবং শহিদুল ইসলাম (৬৫)। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপু‌রে রাজারহাট উপ‌জেলার উমর মজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ দু‌টি পৃথক দূঘ'টনা ঘটে। পুলিশ এ দুই ঘটনায় ৫ জনকে আটক করেছে। 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলায় নিহত মধু চন্দ্র শীলের সাথে (৬২) দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আস‌ছিল। 

সোমবার দুপুরে বাড়ির সামনে গাছ লাগাতে গেলে আবেদ আলীর ছেলে আশরাফ আলী (৪৫) তাতে বাধা দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ধাক্কা খেয়ে মধু চন্দ্র শীল পাশে নলকূপের পাকা অংশে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে রাজারহাট থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রধান অভিযুক্ত‌কে আটক করা হয়েছে। মামলার প্রস্তু‌তি চল‌ছে।

অন্যদিকে, নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপ‌ক্ষের ধাক্কায় শহিদুল ইসলাম (৬৫) না‌মে আর এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার দুপুর আড়াইটার দিকে  হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ দূঘটনা ঘটে।
পু‌লিশ জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে তার বিমাতা ভাই  রফিকুল ইসলাম ও বোন আলেয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার জ‌মি নি‌য়ে অনু‌ষ্ঠিত পা‌রিবা‌রিক বৈঠ‌কের একপর্যায়ে ধাক্কা দিলে শ‌হিদুল ইসলাম মাটিতে পড়ে অজ্ঞান হন এবং পরে ‌তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার বিকেলে রফিকুল ইসলাম (৫০), আলেয়া বেগম (৪০), মো. হযরত আলী (৫০) ও রাব্বী মিয়াকে (২০) আটক করে‌ছে পু‌লিশ।

এ ব্যাপারে না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) অপূর্ব কুমার বর্মণ ব‌লেন, নিহত ব্যক্তির ছেলে মো: লিটন ৯ জনকে আসামি করে সন্ধ্যায় মামলা দায়ের করেছে। ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত স‌ন্দে‌হে ৪ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এক নম্বর আসামিসহ বাকি সকলকে গ্রেফতারের চেষ্টা চলছে।