টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দল ঘোষণা
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্ব দেবেন শাই হোপ। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত থাকা হোপ এবার বিশ্বকাপে ফিরেছেন। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রোস্টন চেজ, জেসন হোল্ডার, শেরফানে রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ড।
সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারার পর, ক্যারিবীয়রা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।
ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ ‘সি’-তে রয়েছে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে, যেখানে তারা স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
ওয়েস্ট ইন্ডিজের দল:
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড