ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৮৬ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২৬ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ১৮টি ক্যাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩টি বাস, ১১টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৫৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৭ সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৪৯টি গাড়ি ডাম্পিং ও ১৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।