খুলনায় গুচ্ছগ্রাম থেকে উদ্ধার হলো দুটি রিভলবার

খুলনায় গুচ্ছগ্রাম থেকে উদ্ধার হলো দুটি রিভলবার

সংগ্রহীত ছবি

এবার খুলনার রূপসা উপজেলার একটি গুচ্ছগ্রাম থেকে র‍্যাবের অভিযানে দুটি রিভলবার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে এ উদ্ধার অভিযান চালায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাবের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামের একটি ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে নির্মিত ‘কোল্ট মডেল ১৮৭৮ সিক্স শুটার রিভলবার’ বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রূপসার ওই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।