রাবির বি ইউনিটের ফল প্রকাশ

রাবির বি ইউনিটের ফল প্রকাশ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়। 

ভর্তি পরীক্ষায় বি ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৫৭ দশমিক ১৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ৫০। 

এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬১ দশমিক ৫০ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫০। এই ইউনিটে ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট অন্তর্ভুক্ত। 

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্যানেল রেজাল্ট দেখা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।