বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শ্রীপুরে দোয়া

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শ্রীপুরে দোয়া

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রীপুরের ভাংনাহাটি মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রীপুর উপজেলা শাখা। 

মসজিদের প্রতিষ্ঠাতা হাজি আবদুল ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কওমি শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক কাজী মইনুউদ্দিন, মাওলানা আবু সাঈদ সুফি, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পিরজাদা এস এম রুহুল আমীন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেমরা অংশ নেন।