ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় মামলা

ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় মামলা

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এতে ১৯১ জনের নাম উল্লেখ করে এবং একহাজার চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২৮ জানিয়ারি) রাতে আতিকুল ইসলাম ও আমান উল্যাহ বাদী হয়ে মামলা দুটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত রবিবার বিকালে উপজেলার বাটাজোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের হরিণ প্রতীকের প্রার্থীরা গণসংযোগ করছিলেন। ওই সময় বিএনপি প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর হুকুমে তার কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা করে। এসময় বেশ কয়েক জন আহত এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এরপর সন্ধ্যার দিকে সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা ও ভাংচুর করে তিনজন কর্মীকে আহত করে এবং বেশ কয়েকটি মোটরসাইলে আগুন দেয়।

এর আগে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ ২১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও নয়শো জনের নামে দুইটি মামলা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ ও রফিক উদ্দিন রফিক বাদী হয়ে ভালুকা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় দুইপক্ষ থেকে চারটি মামলা করা হয়েছে।