রিকশা শ্রমিকদের কাছে রিকশা মার্কায় ভোট চাইলেন ১১ দলের জোট প্রার্থী
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ-২ আসনে রিকশা শ্রমিকদের কাছে রিকশা মার্কায় ভোট চাইলেন ১১ দলের জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শুয়াইব ইব্রাহিম।
শনিরার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রধান কার্যালয়ে রিকশা শ্রমিকদের নিয়ে সমাবেশে ভোট চান তিনি।
রিকশা শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো পেশি শক্তিকে ভয় না পেয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট আপনাদের পবিত্র আমানত। এই আমানত কারও কাছে বিক্রি করবেন না।
এ সময় ১১ দলের জোট নেতৃবৃন্দসহ জেলার কয়েকশ’ রিকশা শ্রমিক এ সমাবেশে অংশ নেন।