ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি। সালমান বলেন,'আমরা বিশ্বকাপে যাচ্ছি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা আমাদের সিদ্ধান্ত নয়। আমরা এই বিষয়ে কিছু করতে পারব না। আমাদের সরকার ও পিসিবি চেয়ারম্যান যা বলবে, আমরা সেটাই করব।'

রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার একটি বিবৃতিতে জানায়, দেশটির ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

পিসিবি ও সরকারের যৌথ সিদ্ধান্ত মেনে ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নেবে এবং ভারত ম্যাচ বয়কট করবে।