চট্টগ্রামে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শনিবার রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমির গুরত্বর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।