টঙ্গীতে ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

টঙ্গীতে ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

সংগৃহীত ছবি

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে মিছিল ও লিফলেট বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।

রবিবার(১ ফেব্রুয়ারি) বিকালে এলাকাবাসীর উদ্যোগে ও টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোক্তাদির আহম্মেদ লিপু মোল্লার নেতৃত্বে এই একটি মিছিল বের করা হয়।

মিছিলটি এরশাদনগর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় যুবদলের নেতা মোক্তাদির আহম্মেদ লিপু মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেন নাই। জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে। আগামী আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে, ধানের শীষের বিজয় হবে।

সমাবেশে স্থানীয় যুবদল নেতা আলমগীর হোসেন, আমীর হোসেন, আক্তার ও বিপ্লবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।