ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০৯৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (০১ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। সোমবার (০২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৮টি ট্রাক, ১৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬টি বাস, ৬টি ক্যাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।