পাবনায় বিএনপির শ্রমিক মহাশমাবেশ উপলক্ষ্যে বিড়ি মালিক-শ্রমিকদের প্রস্তুতি সভা

পাবনায় বিএনপির শ্রমিক মহাশমাবেশ উপলক্ষ্যে বিড়ি মালিক-শ্রমিকদের প্রস্তুতি সভা

ছবি: প্রতিনিধি

পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী শ্রমিক মহাশমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হবে। সমাবেশ উপলক্ষ্যে মঙ্গলবার পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির কার্যলয়ে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিড়ি শ্রমিকদের অংশগ্রহণে বিএনপি মনোনীত অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী শ্রমিক মহাশমাবেশ সফল করতে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি এবং পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের যৌথ আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক আলী সাদাত খান মজলিস, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির নেত্রবৃন্দ, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন, সাধারণ সম্পাদক শামীম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।