‘ধানের শীষের জনপ্রিয়তা দেখে জামায়াত অপপ্রচার চালাচ্ছে’

‘ধানের শীষের জনপ্রিয়তা দেখে জামায়াত অপপ্রচার চালাচ্ছে’

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াতে ইসলামী অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজারে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ইউসুফ আলী ভূঁইয়া বলেন, নির্বাচনে আড়াইহাজারে ধানের শীষের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের গণজোয়ার দেখে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে অপপ্রচার করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সঙ্গে দলটির নেতাকর্মীদের জড়িত নন।

এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।