ঢামেকে কারাবন্দীর মৃত্যু
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লিটন (৪০) নামে চিকিৎসাধীন এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।
মৃতের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। বাবার নাম মৃত আব্দুস ছাত্তার।
জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে বুধবার বিকেলে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিক জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানাব।