ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ডিএমপির ১৫৬১ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত মঙ্গলবার ও বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ সহ মোট ১২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৭৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ১৫টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, ৭টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৩টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।