বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে জনগণ : নাহিদ ইসলাম

বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে জনগণ : নাহিদ ইসলাম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে এখানকার জনগণ। দিল্লির কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনই দিল্লির তল্পিবাহক সরকার বসতে পারবে না।’

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। 
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

কুতুবদিয়া ও মহেশখালীর উন্নয়ন ও স্থানীয় সমস্যা নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে পর্যাপ্ত লবণ থাকা সত্ত্বেও আমদানি করায় কুতুবদিয়ার চাষিরা ন্যায্যমূল্য পান না। হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে লবণ আমদানি নয় বরং রপ্তানি করা হবে। চাষিরা তাদের শ্রমের সঠিক মূল্য পাবে।

সমাবেশে নেজামে ইসলামী, খেলাফত মজলিস এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য দেন।