পটিয়ায় ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

পটিয়ায় ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিকি ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলার মিলিটারি পোল এলাকা থেকে তিন হাজার ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বজল করিম (৪৫) কক্সবাজারের চকরিয়া থানার খুটাখালী এলাকার আবুল কাশেমের ছেলে।

র‌্যাব জানায়, পটিয়া থেকে বোয়ালখালীর দিকে ইয়াবা নিয়ে একজন আসছে—এমন খবরে বুধবার উপজেলার মিলিটারি পোল ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব দেখে এক সিএনজি চালক পালানোর চেষ্টা করলে গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার ৮৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।