যমুনার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

যমুনার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত।

শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ ও গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভোলা প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহরের বাংলাস্কুল মোড়ে এসে সড়কে বসে পড়ে।

এসময় তারা বলেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করে আন্দোলনকারীরা। ওই সময় পুলিশ বিনা কারণে লাঠিচার্জ ও গুলি করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।