কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: টুকু

কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: টুকু

সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় গেলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এই গুরত্ব অনুভব করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির ওপর গুরুত্ব দিয়েছিল। অথচ পরবর্তী সময়ে সঠিক পরিকল্পনার অভাবে নদীতে কৃষি জমি বিলীন হয়ে গেছে।শিল্পকারখানার নামে কৃষি জমি নষ্ট করা হয়েছে। তাই আগামীতে নদী থেকে কৃষি জমি উদ্ধার এবং পরিকল্পিত কলকারখানা গড়ে তুলে সবুজায়নের বাংলাদেশ গড়ে তোলা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে নয়টি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে জনগণ ভোট দিতে পারেনি। বেগম খালেদা জিয়া এবং বহু নেতাকর্মীর রক্ত এবং ত্যাগের বিনিময়ে ভোট দেয়ার সুযোগ হয়েছে। ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত। তাই আগামীতে ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

এছাড়াও দল ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণ এবং চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।