সন্ত্রাস রুখতে ধানের শীষে ভোট দিন: মান্নান
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের একজন গডফাদারের আতঙ্কে সাধারণ মানুষ জিম্মি ছিল। তিনি পালিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জে আরেকজন নব্য গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন।’
শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আজহারুল আরও অভিযোগ করেন, ‘পুরো এলাকায় মামলা বাণিজ্য, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।’
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে সন্ত্রাসীদের প্রত্যাখান করুন। সন্ত্রাসীদের রুখতে ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে তাদের রুখে দিন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হুসাইন, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা।