রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

সভাপতি খলিল শিকদার (বামে), সাধারণ সম্পাদক মো. আলম হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হানিফ

রূপগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কার্যালয়ে সব সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি, নিউজ টুয়েন্টিফোরের মো. আলম হোসেনকে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী, সহ-সভাপতি হিসেবে স্টার নিউজের এসএম শাহাদাত, জিটিভির আশিকুর রহমান হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ, সময়ের আলোর রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরণ।

এছাড়া কমিটিতে উপদেষ্টা মন্ডলীতে ৮ জনকে রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।